
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে ২৪৪ জন কিশোর ও তরুণকে আটক করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করা, ইভ টিজিং, তুচ্ছ ঘটনায় মারামারিসহ বিভিন্ন সামাজিক অনাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান শুরু করে।
অভিযানে আটকদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১, রায়পুর থানায় ৪৪, রামগঞ্জ থানায় ৩৭, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন।
লক্ষ্মীপুর সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ও মো. নিজাম উদ্দিন ভূইয়া জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
২ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে