
সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
সম্প্রতি এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন খসড়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক খায়রুল ইসলাম বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দীর্ঘদিন পড়াশোনা ও প্রস্তুতি নেওয়ার পরও কেবল লটারির মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির সুযোগ নির্ধারিত হওয়ায় অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, লটারি পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করতে আগের মতো ভর্তি পরীক্ষা চালুর দাবি জানান তাঁরা।
মানববন্ধনে নূরন্নাহার বেগম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পরিবর্তে শুধু ভাগ্যের ওপর ভর্তি নির্ভর করা উচিত নয়। শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া দরকার।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া রহমান বলেন, ‘লটারি নয়, পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হলে প্রকৃত শিক্ষার মূল্যায়ন হবে।’
মানববন্ধন থেকে দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা চালুর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

রাস্তা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ শুরু করে তা ফেলে রেখে জনভোগান্তি সৃষ্টি করা ঠিকাদারদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
২২ মিনিট আগে
কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আবিদ হাছান অভিযোগ করেন, নুরে আলম তাঁর রাজনৈতিক পরিচয় এবং তাঁর ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমির প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া এবং সাবেক আইনমন্ত্রী একজন সরকারি কর্মচারী। তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে...
২ ঘণ্টা আগে