
ভোলায় নুরে আলম পাটোয়ারী নামে এক বিএনপি নেতা ও তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রবের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযুক্ত নুরে আলম পাটোয়ারী ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আবিদ হাছান বলেন, তাঁর বাবা মো. আলমগীর হোসেন একজন প্রবাসী। বর্তমানে তিনি সৌদি আরবে বসবাস করছেন। প্রায় চার বছর আগে তাঁর বাবা এলাকায় এলে নুরে আলম পাটোয়ারী ও তাঁর লোকজন তাঁকে মারধর এবং তাঁদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হলেও পরে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা করা হয়। তবে এতে কার্যকর কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
আবিদ হাছান অভিযোগ করেন, নুরে আলম তাঁর রাজনৈতিক পরিচয় এবং তাঁর ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। তিনি আরও বলেন, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁদের জমির প্রায় এক লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়া হয়। এতে তাঁদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তাঁরা বাধা দিলে ভয়ভীতি, গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তাঁদের জমি দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন জানিয়ে আবিদ হাছান বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আবিদ হাছানের দাবি, ভোলা সদর উপজেলার পূর্ব চর ইলিশা মৌজায় তাঁর দাদার কেনা ৫৮ দশমিক ২৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সংবাদ সম্মেলনে আবিদ হাছানের মা নুর নাহার ও তাঁর দাদা মুকবুল সরদার উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন বিএনপি নেতা নুরে আলম পাটোয়ারী। তিনি বলেন, ‘এসব আমাদের পৈতৃক সম্পত্তি। বাবার নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। এ ছাড়া আলমগীর হোসেনের ফুফু নুর জাহানের কাছ থেকে আমার বড় ভাই আব্দুর রব ৭২ শতাংশ জমি কিনেছেন। এরপর সেই জমি আমরা ভোগ করেছি। তবে জমি দখলে ছিল কম।’
নুরে আলম আরও বলেন, ‘আমাদের জমিতে আমরা গাছ লাগিয়েছিলাম। সেই গাছ আমরা কেটেছি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ফয়সালাও হয়েছে।’

কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৭ জনকে আটক করা হয়েছে।
৩৪ মিনিট আগে
সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় চালুর দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক শ অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।
৪১ মিনিট আগে
দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হক, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা, আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া এবং সাবেক আইনমন্ত্রী একজন সরকারি কর্মচারী। তিনি ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে...
১ ঘণ্টা আগে
ঢাকার বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর শোরুমে ঢুকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিকে নিষিদ্ধ দাবি করে একদল ব্যক্তি হামলা চালিয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মীদের হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে