খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক যুবককে আটক করেছে।
আজ বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক যুবক বৈকালি বাজার এবি সিদ্দিক লেনের বাসিন্দা আ. খালেকের ছেলে।
ডিবির উপপুলিশ কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানার বৈকালি বাজার সংলগ্ন সিদ্দিক লেনে অভিযান চালায়। এ সময় তাঁর বসত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁকে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

৯ বছর আগে এরশাদ ও ঋতুর বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকের জন্য ঋতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী এরশাদ ও শাশুড়ি রোকেয়া খাতুন। যৌতুক দাবির ঘটনায় ২০২০ সালে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল। তবে তাদের দুই মেয়ের কথা বিবেচনা করে মামলা তুলে নেওয়া হয়।
৪ মিনিট আগে
রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের মিল নেই বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণে রাজধানীর আইনশৃঙ্খলা...
৩১ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মী ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনার বিচার ও নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার একাডেমিক-প্রশাসনিক কার্যক্রম বর্জন, প্রধান ফটক ও
৩৯ মিনিট আগে
বিচারক সুজন মিয়াকে প্রত্যাহারের প্রতিক্রিয়ায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান বলেন, বিচারক সুজন মিয়া সঠিক শাস্তি পেয়েছেন। তবে তাঁকে শুধু প্রত্যাহারই নয়, এই ন্যক্কারজনক ঘটনার জন্য তাঁকে বিভাগীয় শাস্তির আওতায় আনার দাবি...
৩৯ মিনিট আগে