
নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক পান করে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে অভিমানে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বসুনকোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম বকুল আক্তার (২০), তাঁর স্বামী হাসান উল্লাহ (২২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হাসান উল্লাহ বসুনকোনা গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। সোমবার বিকেলে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী হাসান ঊল্লাহ বাড়িতে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবার দ্রুত তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বামীর কীটনাশক পানের খবরে স্ত্রী বকুল আক্তার অভিমানে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। স্বামী হাসান ঊল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালেও পুলিশের চোখের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা পুলিশ সদস্যদের লাঞ্চিত করছেন। এ জন্
৪ ঘণ্টা আগে
গত চার দিনে খুলনায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর মধ্যে খুলনা মহানগরীতে দুটি এবং জেলায় একটি হত্যাকাণ্ড ঘটে। এলাকার আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও চরমপন্থী সম্পৃক্ততায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এসবের পেছনে রয়েছে সাতটি সন্ত্রাসী বাহিনী।
৪ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলে নিয়ে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলা পাউবোর অফিস সহকারী মামুনকে ম্যানেজ করেই এসব দখল চলছে। বিনিময়ে মামুন দখলদারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
৪ ঘণ্টা আগে
সম্প্রতি বরিশাল সরকারি আলেকান্দা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা তাঁদের রেজিস্ট্রেশন কার্ড পান। কার্ড হাতে পেয়ে বিস্মিত হতে হয় সব ছাত্রকে। কারণ, এতে তাঁদের ‘ফিমেল’ বা নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধুই এই কলেজ নয়, বোর্ডের ছয় জেলার প্রায় ৩৮ হাজার ছাত্র রেজিস্ট্রেশন কার্ডে ‘ফিমেল’ হয়েছেন।
৪ ঘণ্টা আগে