
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আজ শুক্রবার বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেছেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, আনোয়ারুল হক ১ লাখ ৭১ হাজার ৩৯৯ট ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী ফাহিম রহমান খান পাঠানের প্রাপ্ত ভোট ৬৭ হাজার ৩৬৭টি।
সদর বারহাট্টা আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মোট ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৪৭ এবং পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ১২ জন। মোট ভোট প্রদান করেন ২ লাখ ৭০ হাজার ২৮৫ জন। প্রাপ্ত ভোটের শতকরা হার ৫৩.৭৯।

হাবিবার প্রধান নির্বাচনী এজেন্ট মো. আকবর হোসেন গতকাল বৃহস্পতিবার রাতেই রাজশাহীর কাটাখালী থানায় অভিযোগ দিয়ে এসেছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।
৭ মিনিট আগে
রাজশাহী বিভাগে বড় জয় পেয়েছে বিএনপির। এই বিভাগের আট জেলার ৩৯টি আসনের ২৮টিতে জিতেছে দলটি। আর জামায়াত জিতেছে ১১টি আসন। জেলাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়ার ৭টি আসনের সবগুলোয় জিতেছে বিএনপি। আর জামায়াত জিতেছে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সবগুলো।
১১ মিনিট আগে
চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’
২৪ মিনিট আগে
বরিশাল বিভাগে বড় জয় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির। এই বিভাগের ২১টি আসন মধ্যে ১৬টিতে জিতেছে দলটি। এ ছাড়া, জামায়াত পেয়েছে দুটি। গণ–অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ জিতেছে একটি করে আসন। ফল বিশ্লেষণে দেখা যায়, বিভাগের ৬টি জেলার মধ্যে ৩ টিতে একচেটিয়া...
২৭ মিনিট আগে