
রাজশাহী বিভাগে বড় জয় পেয়েছে বিএনপির। এই বিভাগের আট জেলার ৩৯টি আসনের ২৮টিতে জিতেছে দলটি। আর জামায়াত জিতেছে ১১টি আসন।
জেলাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়ার সাতটি আসনের সবগুলোয় জিতেছে বিএনপি। আর জামায়াত জিতেছে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের সবগুলো। এই বিভাগে দুই বড় জোটের কোনো শরিক দল কিংবা কোনো স্বতন্ত্র প্রার্থীর জয় আসেনি।
রাজশাহী বিভাগের আসনগুলোয় বিজয়ী যাঁরা—
জয়পুরহাট জেলা
জয়পুরহাট-১ ফজলুর রহমান সাঈদ (জামায়াত)
জয়পুরহাট-২ মো. আব্দুল বারী (বিএনপি)
বগুড়া জেলা
বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম (বিএনপি)
বগুড়া-২ মীর শাহে আলম (বিএনপি)
বগুড়া-৩ আব্দুল মহিত তালুকদার (বিএনপি)
বগুড়া-৪ মোশারফ হোসেন (বিএনপি)
বগুড়া-৫ জি এম সিরাজ (বিএনপি)
বগুড়া-৬ তারেক রহমান (বিএনপি)
বগুড়া-৭ মোরশেদ মিলটন (বিএনপি)
চাঁপাইনবাবগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জ-১ মো. কেরামত আলী (জামায়াত)
চাঁপাইনবাবগঞ্জ-২ মিজানুর রহমান (জামায়াত)
চাঁপাইনবাবগঞ্জ-৩ নুরুল ইসলাম (জামায়াত)
নওগাঁ জেলা
নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান (বিএনপি)
নওগাঁ-২ এনামুল হক (জামায়াত)
নওগাঁ-৩ মো. ফজলে হুদা (বিএনপি)
নওগাঁ-৪ ইকরামুল বারী টিপু (বিএনপি)
নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু (বিএনপি)
নওগাঁ-৬ শেখ মো. রেজাউল ইসলাম (বিএনপি)
রাজশাহী জেলা
রাজশাহী-১ মুজিবুর রহমান (জামায়াত)
রাজশাহী-২ মিজানুর রহমান মিনু (বিএনপি)
রাজশাহী-৩ শফিকুল হক মিলন (বিএনপি)
রাজশাহী-৪ আব্দুল বারী (জামায়াত)
রাজশাহী-৫ নজরুল ইসলাম মণ্ডল (বিএনপি)
রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ (বিএনপি)
নাটোর জেলা
নাটোর-১ ফারজানা শারমিন পুতুল (বিএনপি)
নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি)
নাটোর-৩ আনোয়ারুল ইসলাম আনু (বিএনপি)
নাটোর-৪ আব্দুল আজিজ (বিএনপি)
সিরাজগঞ্জ জেলা
সিরাজগঞ্জ-১ সেলিম রেজা (বিএনপি)
সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি)
সিরাজগঞ্জ-৩ আইনুল হক (বিএনপি)
সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান (জামায়াত)
সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান আলীম (বিএনপি)
সিরাজগঞ্জ-৬ এম এ মুহিত (বিএনপি)
পাবনা জেলা
পাবনা-১ নাজিবুর রহমান মোমেন (জামায়াত)
পাবনা-২ সেলিম রেজা হাবিব (বিএনপি)
পাবনা-৩ আলী আছগার (জামায়াত)
পাবনা-৪ আবু তালেব মণ্ডল (জামায়াত)
পাবনা-৫ শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি)

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান তাঁর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী থেকে কম ভোট পেয়ে হেরেছেন। গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছেন ৫৬ হাজার ২২৪টি। এই আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালিব।
১৭ মিনিট আগে
গাংনীতে ভোটের পরদিন জামায়াতের তিন কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
অভিযোগ রয়েছে, সুজন রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে রিয়াজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
৩৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু ১৯৮৮ সালে জাতীয় পার্টির শফিকুল ইসলাম একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
৪৩ মিনিট আগে