
চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’
আজ শুক্রবার রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.)-এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন মিজানুর রহমান মিনু। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, যারা জনগণের ওপর জুলুম করবে—সে যে-ই হোক না কেন তাকে তাদের কঠোর হস্তে দমন করা হবে। গত ১৭ বছরে এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছে; তাদের আইনের আওতায় আনা হবে।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। যাঁরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাঁরা সবাই আমার ভাই। আমি চাই, সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব।’
এ সময় মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, সুজন রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে রিয়াজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-১ আসনটি বরাবরই আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। শুধু ১৯৮৮ সালে জাতীয় পার্টির শফিকুল ইসলাম একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২২ মিনিট আগে
এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফের মোট ভোটের মাত্র ২ হাজার ৯০৬টি পেয়েছেন, যা প্রদত্ত ভোটের তুলনায় খুবই কম। ফলে নির্বাচনী বিধি অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। এনসিপি প্রার্থী মোট ভোটারের মাত্র শূন্য দশমিক ৫২ শতাংশ ভোট পান।
২৮ মিনিট আগে
সিলেট বিভাগের ১৯ আসনের মাত্র একটিতেও জিততে পারেনি জামায়াতে ইসলাম। তবে দলটির নেতৃত্বধীন ১১ দলীয় জোটের খেলাফতে মজলিস পয়েছে একটি আসন। আর বাকি ১৮টি আসনই জিতেছে বিএনপি।
৩৮ মিনিট আগে