
নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত রবিউল আলম (৪২) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রবিউল আলম উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামের মৃত চান মিয়া মাস্টারের ছেলে।
এর আগে গত বুধবার রাতে উপজেলার ইটাখলা ও মোবারকপুর গ্রামের দুই ব্যক্তির তর্কাতর্কির জেরে উভয় গ্রামের কয়েক শ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।
সংঘর্ষে গুরুতর আহত রবিউল আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর অন্য আহতরা নেত্রকোনা সদর হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এদিকে আজ শুক্রবার সকালে রবিউক আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সংঘাতের আশঙ্কায় উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ব্রুজের বাজারে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। ফলে পুরো এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়।
ব্রুজের বাজারের ব্যবসায়ীরা জানান, দুই গ্রামের সংঘর্ষে বুধবার রাতে একাধিক দোকান ভাঙচুরসহ আগুন দেওয়া হয়। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ রেখেছেন।
নিহত রবিউল আলমের ভাই সুমন মিয়া বলেন, ‘ময়নাতদন্ত শেষে লাশ বুঝে নিতে সময় লাগছে। রাতে লাশ নিয়ে বাড়ি ফিরব।’ দাফন শেষে এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। সংঘর্ষজনিত কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ ঘণ্টা আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
২ ঘণ্টা আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
২ ঘণ্টা আগে