
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তাঁদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তার মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৫), নাগপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. হারুন অর রশিদ (২৮) ও একই গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর এলাকার জুয়েল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে হাতেনাতে তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত তিন আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে ওই পরিবারগুলোর পাশে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে আজ বুধবার বেলা ১১টার দিকে উৎপাদন বন্ধ হয়। সাড়ে ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রুটি মেরামত শেষে ইউনিটটি আবার সচল হলে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
২৭ মিনিট আগে
হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর।
২৯ মিনিট আগে