Ajker Patrika

ভূরুঙ্গামারীতে সেচপাম্পের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২২: ২৮
ভূরুঙ্গামারীতে সেচপাম্পের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল আলম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আজ বুধবার দুপুরে বৈদ্যুতিক সেচপাম্পের তার সংযোগ দিতে গিয়ে আশরাফুল বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, ‘বিদ্যুতায়িত এক ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে গিয়েছিল।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত