Ajker Patrika

সিরাজগঞ্জে ৩ মাদক কারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে ৩ মাদক কারবারির যাবজ্জীবন
প্রতীকী ছবি

হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই রায় দেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর। রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত থাকলেও অপর দুই আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর র‍্যাব ১২-এর সদস্যরা নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে র‍্যাবের সদস্যরা ট্রাকটি আটকের পর ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেন। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে তাড়াশ থানায় মামলা করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত