
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহিদুল ইসলাম আকন্দের তিনটি ও তাঁর ছোট ভাই জিয়াউর রহমানের দুটি গরু চুরি হয়েছে। এ বিষয়ে শহিদুল ইসলাম আজ রোববার (৩ মে) থানায় লিখিত অভিযোগ করেছেন।
শহিদুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমাতে যান শহিদুল ইসলাম। রাত সাড়ে ৪টার দিকে গোয়ালঘরের দিক থেকে শব্দ পেয়ে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে গিয়ে তিনি দেখেন, গোয়ালঘরের তালা কাটা এবং দরজা খোলা। ভেতরে থাকা পাঁচটি গরুর একটিও নেই।
শহিদুল ইসলাম জানান, চোরেরা তাঁর তিনটি গরু এবং ছোট ভাই জিয়াউর রহমানের দুটি (একটি সাত মাসের অন্তঃসত্ত্বা গাভিসহ) গরু নিয়ে গেছে। ঘটনার পরপরই বাড়ির লোকজন একটি সাদা রঙের পিকআপ ভ্যানকে গরু নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখেন। স্থানীয়রা ধাওয়া করলেও চোর চক্রটি পালিয়ে যায়।
সামনে কোরবানির ঈদ। তার আগে গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক শহিদুল। তিনি বলেন, ‘গরুগুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ছেলেমেয়ের লেখাপড়া আর সংসারের খরচ এখন কীভাবে চলবে? আমি প্রশাসনের কাছে গরুগুলো উদ্ধারে আকুতি জানাচ্ছি।’
এলাকাবাসীর অভিযোগ, হোসেনপুরে ইদানীং গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। থানায় অভিযোগ দিলেও গরু উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গরু চুরি হওয়ার পর অনেকে গরু উদ্ধারের আশায় লিখিত অভিযোগ করেছেন। কয়েক দিন পর গরু না পাইলে আইনি জটিলতার কারণে কোর্টে হাজিরার ভয়ে কেহ মামলা করতে আর রাজি হন না। এ জন্য চোরের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ না নিতে পারায় গরু চুরি রোধ করা যাচ্ছে না।
মুহাম্মদ রাশেদুল ইসলাম আরও বলেন, ‘হোসেনপুর থানায় পুলিশের টহলের কাজে ব্যবহৃত গাড়িটি অনেক পুরোনো হওয়ায় ঠিক করার পরই নষ্ট হয়ে যায়। পুলিশের টহলের জন্য একটি নতুন গাড়ির জন্য বারবার আবেদন করেও না পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের বেগ পেতে হচ্ছে।’

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়ন্তীবাড়ী দারুলহুদা বালিকা দাখিল মাদ্রাসার সামনে সড়কে হয় এই মানববন্ধন।
৫ মিনিট আগে
কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি রেকর্ড সংরক্ষণ, অগ্নিনির্বাপণযন্ত্র রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটি
১০ মিনিট আগে
রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুরুল আলম বারেক (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন
৩০ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং
৩৪ মিনিট আগে