
নেত্রকোনা শহরে ইজিবাইক থামানোর জেরে ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর চালক হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শহরের মোক্তারপাড়া সেতুর দক্ষিণ পাশে ট্রাফিক বক্সের সামনে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত চালক মাহাবুব রহমানকে (২৫) গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। তিনি পৌরসভার আনন্দবাজার এলাকার বাসিন্দা। আহত ট্রাফিক কনস্টেবলের নাম শামসুল হক। তিনি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
নেত্রকোনার ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় মোক্তারপাড়া সেতুর পাশে দায়িত্ব পালন করছিলেন শামসুল। তখন সেতুর দক্ষিণ পাশে যানজট হলে তিনি কিছু ইজিবাইক থামান। এ সময় চালক মাহাবুব রেগে ইজিবাইক থেকে নেমে শামসুলের ওপর হামলা করেন। তিনি বাইকের চাবি দিয়ে আঘাত করেন। এতে শামসুলের গাল ও গলা কেটে যায়। এ সময় স্থানীয় লোকজন ও অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা মাহাবুবকে আটক এবং আহত শামসুলকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পরিদর্শক মাহবুবুর জানান, কনস্টেবল শামসুলের মুখের বাঁ পাশে বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা করা হয়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, ঘটনার খবর পেয়ে ইজিবাইকচালককে আটক করে থানায় নেওয়া হয়। তাঁর ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আহত ট্রাফিক কনস্টেবল বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত চালককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, নিয়মিত তদারকি এবং প্রকল্পের আরডিপিপি অনুমোদনের ফলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর...
৩ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে জেলা...
১৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে উপ উপাচার্যকে (শিক্ষা) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
১৫ মিনিট আগে