
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেল সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, একটি ট্রাক যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে বিকট শব্দে ট্রাকটির একটি অংশ ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে নাইট্রোজেন বের হতে শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে তা সম্পূর্ণ বের হয়ে যায়।

মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, ‘তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক হোটেলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ বিকট শব্দে ট্রাকটিতে বিস্ফোরণের মতো শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।’ তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাঁরা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল।

খুলনার পূর্ব রূপসায় পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার রামনগর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, নিজেদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা মানুষের চিন্তা, বিবেক
৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, গুলি, টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা আদায়ের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
খুলনা মহানগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে পুলিশের এক পরিদর্শক। আজ শুক্রবার রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানা এলাকার কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে...
১১ মিনিট আগে