
যশোরের কেশবপুরের ‘মানবিক ডাক্তার’ হিসেবে পরিচিত প্রয়াত ডা. কামরুজ্জামানের ছোট মেয়ে নাজিফা জামান প্রজ্ঞা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এত ভালো ফলাফলেও নেই তার কোনো আনন্দ। কারণ, মেয়ের এই সাফল্য দেখে যেতে পারেননি তার বাবা।
এসএসসি পরীক্ষার মাত্র দুই মাস আগে নিউমোনিয়াজনিত অসুস্থতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন ডা. কামরুজ্জামান। ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ ৩৬ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যেও নাজিফার আশা ছিল, বাবা সুস্থ হয়ে তাকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবেন। নাজিফা রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর দুই দিন আগে বাবার কাছে দোয়া নিতে হাসপাতালে যায় নাজিফা। কিন্তু সেদিন বাবাকে শুধু ছুঁয়ে দেখা ছাড়া আর কোনো দোয়া নেওয়া হয়নি তার।
প্রথম দিনের পরীক্ষা দিয়েও বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যায় নাজিফা। কিন্তু দ্বিতীয় পরীক্ষার আগের দিন, ২২ এপ্রিল সকালে মৃত্যুবরণ করেন মানবতার সেবায় নিয়োজিত চিকিৎসক কামরুজ্জামান।
বাবার মরদেহ দাফনের জন্য বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিফা জামান এশা ও ছেলে জারিফ জামান সামি মরদেহ নিয়ে যশোরের কেশবপুরে আসেন। তবে এসএসসি পরীক্ষা থাকায় নাজিফা সেদিন তাদের সঙ্গে আসতে পারেনি। ওই রাতেই উপজেলার সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের পারিবারিক কবরস্থানে ডা. কামরুজ্জামানের মরদেহ দাফন করা হয়।
পরদিন ২৩ এপ্রিল নাজিফার এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তাই বাবার শেষ বিদায়েও থাকতে পারেনি সে। বাবাকে হারানোর গভীর শোক বুকে নিয়েই দিতে হয়েছে বাকি পরীক্ষাগুলো। সেই কঠিন সময়েও পড়াশোনায় মনোযোগ ধরে রেখে শেষ পর্যন্ত এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে নাজিফা।
নাজিফার মা ফেরদৌস আরা বেগম বলেন, ‘ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করে নাজিফা যেন তার বাবার মতো একজন মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে, এ জন্য সবার কাছে দোয়া চাই।’

দুই যুবককে ৪০ লাখ টাকা নিয়ে জাল ভিসায় ইতালি পাঠানোর অভিযোগে করা মানব পাচার মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মো. কামাল হোসেন (৪৭) নামের এই ব্যক্তিকে গতকাল রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বাতাসের তাণ্ডবে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র ফিরোজ মিয়া ও আব্দুল খালেকের ঘর ভেঙে যায়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তারের দাবি করেছে এসআরবি-১১। সংস্থাটির ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক ও মারামারিসহ ১৫টি ফৌজদারি মামলা চলমান।
৩১ মিনিট আগে