
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে তারা ইউএনওর বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ইউএনও কার্যালয় ঘেরাও করেন এবং ইউএনওর কক্ষে ঢুকে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ইউএনওকে অবরুদ্ধ করে রাখারও অভিযোগ ওঠে।
ঘটনার তথ্য ও বিক্ষোভের ছবি-ভিডিও ধারণ করতে গেলে সেখানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর বিক্ষোভকারীরা চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম ও নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলেন বলেও অভিযোগ করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
এনটিভি অনলাইনের প্রতিনিধি ভুক্তভোগী সজিবুল ইসলাম বলেন, ‘হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে আইনশৃঙ্খলাবাহিনী। আশা করছি আমরা ন্যায়বিচার পাব।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।
২৫ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায় বিদ্যুতের অতিরিক্ত ভোল্টেজের কারণে তিনটি মহল্লার প্রায় অর্ধেক বাড়ির বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পুড়ে গেছে।
৩৪ মিনিট আগে