নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আমিন উল্যাহ হাওলাদার ও আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্যরা হলেন জাকের হোসেন, দেলোয়ার হোসেন, আলী হোসেন, জহির উদ্দিন, আবুল হোসেন ও হেদায়েত উল্যাহ।
ভুক্তভোগী জাকের হোসেন জানান, তাঁদের পৈত্রিক সম্পত্তিতে তাঁরা কয়েক যুগ ধরে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একটি পক্ষ ওই সম্পত্তি দখলের চেষ্টা করে। এ নিয়ে মামলাও চলমান, তবে কোনো নিষেধাজ্ঞা নেই। এ কারণে বিগত বছরগুলোর মতো চলতি আমন মৌসুমেও তাঁরা জমিতে চাষ দেন।
জাকের হোসেনের ভাষ্য, ‘আজ সকালে আমরা ওই জমিতে আমন ধান রোপণের কাজ করছিলাম। এ সময় হঠাৎ একরাম, আহসান, ইসমাইলসহ তাঁদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী-পুরুষসহ ৮ জনকে কুপিয়ে জখম করা হয়।’
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে আমিন উল্যাহ হাওলাদার ও আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘মারামারির একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’ তিনি বলেন, খবর পাওয়ার পর থানার পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল হায়াত বলেন, ‘পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে ১০ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে তাদের অবস্থার উন্নতি হলে হাসপাতাল...
৯ মিনিট আগে
বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
১ ঘণ্টা আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
২ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
২ ঘণ্টা আগে