
বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে আজ বুধবার দুপুরে চাঁদপুরের কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটের দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, কোর্ট স্টেশন এলাকার মেসার্স ঢাকা হোটেলে বাসি গ্রিল, চাপ ও রান্না করা মাংস বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল কাঁচা মাংসের সঙ্গে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চাঁদপুর লঞ্চঘাটে আব এ জম জম-৭ লঞ্চের ক্যান্টিনে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত পানি ও চিপস বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ক্যান্টিনের ম্যানেজার মো. নজরুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরোপ করা মোট ১৫ হাজার টাকা জরিমানার অর্থ সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন তারা।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল্লাহ আল ইমরান।

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউসিপিএলের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ৫০ শতাংশ চাঁদা দাবির অভিযোগ উঠেছে আলী হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না পেয়ে প্রকৌশলী ও প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেও হামলার চেষ্টা হয় বলে জানিয়েছে পুলিশ।
২ মিনিট আগে
নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় ভাঙচুরের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলা করে তাঁ
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশকর্মী এস এম সোহাগ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চালকল মালিকেরা। অভিযোগ অস্বীকার করে সোহাগ দাবি করেছেন, চালকলের অনিয়ম ও বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে চাপে ফেলতে এ কর্মসূচি করা হয়েছে।
৮ মিনিট আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ায় নোয়াখালীর হাতিয়ায় ৩টি মাছ ধরার ট্রলার ও একটি লবণবাহী বাল্কহেড ডুবে গেছে। এসব ঘটনায় বাল্কহেডের লস্কর ছাবের আহমেদ (৬৫) মারা গেছেন। এ ছাড়া ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে...
১৩ মিনিট আগে