Ajker Patrika

জার্মান পর্যটকের ব্যাগ চুরি, ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি

রাবি প্রতিনিধি   ও নাটোর প্রতিনিধি 
জার্মান পর্যটকের ব্যাগ চুরি, ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি
রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ছবি: সংগৃহীত

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‍্যাব ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করছে।

পর্যটক ক্রিল ল্যান্ডার সাংবাদিকদের বলেন, ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’

এর আগে গত বুধবার নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। এ সময় নিজের জিনিসপত্র একজনের কাছে রেখে যান। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর জিনিসপত্র—দুটিই নেই। ব্যাগে তাঁর ম্যাকবুক ল্যাপটপ ও ক্যামেরা ছিল। পরে নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান এই বিদেশি পর্যটক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ওই ব্যক্তি রাজশাহীতে গিয়েছেন। তার ব্যাগসহ সবকিছু উদ্ধারে জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, গোয়েন্দা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করছে। দ্রুতই ব্যাগ উদ্ধার এবং চোরকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত