নলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স

নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রায় ৩ লাখ মানুষকে চিকিৎসাসেবা দিতে তৈরি করা হয়েছে ৫০ শয্যার আধুনিক হাসপাতাল। উদ্বোধন করা হয় ২০২১ সালে। কিন্তু চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি উদ্বোধনের প্রায় চার বছরেও। উপজেলার বাসিন্দাদের চিকিৎসাসেবা পেতে এখনো ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা পাশের জেলায়। এতে যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর আবাসিক সুবিধার জন্য আলাদা তিনটি আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই ভবনগুলো অলস পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
নাটোর স্বাস্থ্য বিভাগ সূত্র বলেছে, ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণ শেষ হয় ২০২০ সালের প্রথম দিকে। এর দেড় বছর পর অর্থাৎ ২০২১ সালের ২৭ জুলাই হাসপাতালটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে এক্স-রে মেশিনসহ যাবতীয় সরঞ্জামও সরবরাহ করা হয়। কিন্তু নিয়োগ দেওয়া হয়নি চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল।
উদ্বোধনের পর নাটোর সদর হাসপাতালের দুজন চিকিৎসক শুধু বহির্বিভাগে ব্যবস্থাপত্র দেন। এ ছাড়া বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের টিকিট ও ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহের জন্য আছেন দুজন কর্মচারী। প্রয়োজনীয় জনবলের অভাবে জরুরি বিভাগও চালু করা সম্ভব হয়নি। পড়ে থেকে মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলার বুড়িরভাগ গ্রামের সালাম উদ্দিন বলেন, ‘হাঁটুর ব্যথার চিকিৎসা নিতে এসেছিলাম। এসে জানতে পারলাম, এখনো সব বিভাগ চালু হয়নি। বহির্বিভাগ থেকে আমাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে বলা হয়েছে। বাইরে থেকে এসব পরীক্ষা করাতে বলেছেন ডাক্তার।’
আরেক রোগী মরিয়ম বেগম বলেন, ‘চোখের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছিলাম। এসে জানলাম, চোখের ডাক্তারই নেই। তাই ফিরে যাচ্ছি। আমার স্বামী নাই, আমি গরিব মানুষ। চোখের চিকিৎসা করাতে বাইরে অনেক টাকা লাগবে।’
এ বিষয়ে নাটোর সিভিল সার্জন ডা. মোহম্মদ মুক্তাদির আরেফিন বলেন, হাসপাতালটিতে ১৪ জন চিকিৎসক ও অন্যান্য পদে ১৭ জনের জনবল নিয়োগের প্রক্রিয়া শেষের দিকে। এ বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে