
নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে লাইনে ভাঙা দেখতে পেয়ে তা মেরামতে কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ভাঙা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ অতিক্রম করে।
স্থানীয় বাসিন্দা সোলায়মান আলম জানান, সকালে কিছু লোক প্রথম ফাটল দেখেন লাইনে। তারপর প্রথমে আব্দুলপুর ও পরে নাটোর স্টেশনে ফোন করে জানানো হয়।
এ বিষয়ে রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে বস্তা গুঁজে ট্রেন পার করানো হচ্ছে, তবে মেরামতের কাজ চলছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে আমাদের কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান। এখন সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত শেষ হলে গতি স্বাভাবিক হবে।’
নাটোর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার কামরুন্নাহার বলেন, এই পথে রেল চলাচলে ঝুঁকির বিষয়টি সব ট্রেনকে অবহিত করা হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে