
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় আলী হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত আলী হোসেন সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় বাসিন্দা। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় ব্যবসায়ী আলী হোসেন বিক্রির উদ্দেশ্য ছাগল নিয়ে অটোভ্যানে চেপে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোভ্যান হঠাৎ উল্টো পাশে (রং সাইডে) চলে আসে। ফলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যানচালক নিয়ম-বহির্ভূতভাবে উল্টো পাশে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক বিএনপি নেতাকে ইউপির সদস্যের নেতৃত্বে ব্যাপক মারধর করা হয়। গত শনিবার মারধরের শিকার বিএনপি নেতা জয়নাল আবেদীন (৬০) আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
৫ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগামীকাল বুধবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় মেলাটি অনুষ্ঠিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করছে। প্রশাসন ছাড়াও স্থানীয় রাজনৈতিক...
৭ মিনিট আগে
যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল বুধবার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় এক শিশু রোগীকে অক্সিজেন মাস্ক খুলে অন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢামেকের এক কর্মচারীর অনিয়মের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে