
যশোরে দোকানের জন্য ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (৬ মে) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আজ বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা। এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান তাঁকে দোকান ভাড়া দিতে রাজি হননি। এর জেরেই বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ তাঁর বাড়ির সামনে আনিছুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে লাশ নওয়াপাড়ার বাড়িতে আনা হয়। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে আটটি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভা এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মিলে সড়কের পাশের ওই জমি দখল করে দোকানঘরগুলো নির্মাণ করেছেন বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজের বিরুদ্ধে এবার টিআর প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। পিআইও নিজেই ৫০ লাখ টাকার ১৫ থেকে ১৬টি প্রকল্প বাস্তবায়ন করছেন বলে জানা গেছে। তবে ওই সব প্রকল্পে কাগজে-কলমে সভাপতি করা হয়েছে ইউনিয়ন পরিষদ সদস্যদের।
৭ মিনিট আগে
পাহাড়ের জীবন যেমন সবুজে মোড়া, তেমনি কঠিন বাস্তবতায় ঘেরা। এখানকার মানুষের জন্য বিশুদ্ধ পানি আজও এক অনিশ্চিত প্রাপ্তি। প্রতিদিন দূরদূরান্তের ঝিরি, ছড়া কিংবা কুয়ার পানি সংগ্রহ করতে হয় তাদের; এ যেন এক নীরব যুদ্ধ। অথচ সেই পানিও নিরাপদ নয়; তা পান করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা।
২০ মিনিট আগে
বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে মো. সাগর নামের এক ছাত্রকে ৩ দিন ধরে আটকে নির্যাতন করা অভিযোগ উঠেছে। ওই ছাত্রকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে হোস্টেল প্রশাসন। ঘটনাটি কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে ঘটেছে।
৩২ মিনিট আগে