
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর হ্যাকার ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, সিম ও মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. রাজু আলী (২৮), পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়েজিদ (১৯), শান্ত আহমেদ (১৯), মো. সোহান আলী (২০) ও মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২২)।
লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নওপাড়া ও পানসিপাড়া গ্রামের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে ইমো হ্যাকার ও ব্যাংক রিসিট জালিয়াতি চক্রের পাঁচ সদস্যকে আটক করে তারা। অভিযানে তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ২২টি দামি মোবাইল, ৭০টির অধিক মোবাইল সিম কার্ড, ৪০ পিস ইয়াবা, শুকনো গাঁজা, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও কণ্ঠস্বর পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাঁরা ইমো হ্যাকিং ও ব্যাংক রিসিট জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রগুলো সাধারণ মানুষ ও প্রবাসীদের অর্থ হাতিয়ে নিচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার নিরাপত্তা সুরক্ষা আইনে থানায় দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করেছিল যৌথ বাহিনী। সেনাবাহিনীর এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। হ্যাকার, ব্যাংক রিসিট জালিয়াতি চক্র ও মাদক কারবারি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৫ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৫ ঘণ্টা আগে