
নাটোরে লিচু ও আম আহরণের সময়সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ১৭ মে থেকে জেলায় উৎপাদিত মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে।
এ ছাড়া ১৫ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে গাছ থেকে ১৪টি জাতের আম আহরণ করতে পারবেন জেলার চাষি ও ব্যবসায়ীরা। গুটি আম আহরণের মধ্য দিয়ে শুরু হওয়া আম ক্যালেন্ডার শেষ হবে গৌড়মতি আম আহরণের মধ্য দিয়ে।
আজ সোমবার (১১ মে) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনসংক্রান্ত প্রস্তুতি সভায়’ এই আম ও লিচু ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রানিপছন্দ ও ক্ষীরশাপাতি, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাঁড়িভাঙা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌড়মতি আম সংগ্রহ করা যাবে।
নাটোর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচুবাগান থেকে ৭ হাজার ৫৪০ টন লিচু এবং ৫ হাজার ৬৯৩ হেক্টর আমবাগান থেকে ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নাটোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, পরিপক্ব ফল সংগ্রহ ও কষজনিত পচন ঠেকাতে বোঁটাসহ আম পাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতাপর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে রাসায়নিকমুক্ত ফল উৎপাদনে ও বাজারজাতকরণে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে।

মো. রফিকুল ইসলাম হিরণ একসময় মাছঘাটের শ্রমিক ছিলেন। মাধ্যমিক না পেরিয়েই দন্ত চিকিৎসক বনে গেছেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চেম্বারও খুলে বসেছেন। তাঁর নামের সঙ্গে ‘এলএমএএফ’ ও ‘ডিএমএ’ পদবি সাঁটিয়ে দিয়েছেন। মোহনগঞ্জ ছাড়াও জেলা সদর ও আটপাড়াতেও হিরণের দন্ত চিকিৎসার চেম্বার রয়েছে।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। ৭ জন শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয়টির এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা...
১২ মিনিট আগে
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
৩৯ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
৪১ মিনিট আগে