নরসিংদী রেলওয়ে স্টেশনে আগামী ১ জুন থেকে তিনটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে নরসিংদীবাসী সহজেই এই তিনটি ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপককে দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়, নরসিংদী রেলওয়ে স্টেশনে আপ মহানগর গোধুলী (৭০৩), ডাউন মহানগর প্রভাতী (৭০৪) ও ডাউন উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেন ২ মিনিট যাত্রাবিরতির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এ বিষয়ে দ্রুত ট্রেনের সিট অ্যালোকেশন ও টিকিট বিক্রির বিষয়ে সিসিএম (পূর্ব) ব্যবস্থা নেবে।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় নরসিংদী রেলওয়ে স্টেশনে ৭০৩, ৭০৪ ও ৭৪০ নম্বর ট্রেন যাত্রাবিরতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
লিখিত আবেদনের পর নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবি পূরণ হওয়ায় ট্রেনযাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে জানিয়েছেন নরসিংদী ট্রেনযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল।

ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৩ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
৯ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১২ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১৫ মিনিট আগে