বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশে মালবাহী ট্রেন ঢোকাতে চায় ভারত
বাংলাদেশের রেলপথ ব্যবহার করে দেশের অভ্যন্তরে নিজেদের বেসরকারি কনটেইনার ট্রেনে পণ্য পরিবহনের সুযোগ চায় প্রতিবেশী ভারত। এ জন্য দেশটির বেসরকারি কনটেইনার ট্রেন অপারেটরদের বাংলাদেশে ব্যবসা পরিচালনার অনুমতি চেয়েছে দেশটি।

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা
বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ে, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সীমান্ত ব্যাংকের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভুয়া ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব ও জাল বিল ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে মামলায়।

কাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস
২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস। কমলাপুর থেকে সন্ধ্যা ৭টায় ট্রেনটির উদ্বোধনী যাত্রা শুরু হবে। পথে চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টায়। নতুন সেবায় ঢাকা থেকে কক্সবাজারে সরাসরি আন্তনগর ট্রেনের সংখ্যা হবে তিনটি।

রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট
বাংলাদেশ রেলওয়েতে ইঞ্জিন (লোকোমোটিভ) সংকট ক্রমেই তীব্র হচ্ছে। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় নিয়মিত ট্রেন চালানো কঠিন হয়ে পড়েছে। কোথাও ইঞ্জিনের অপেক্ষায় ট্রেন ছাড়তে দেরি হচ্ছে, কোথাও পথে বিকল হচ্ছে ইঞ্জিন, আবার কোথাও বাতিল করতে হচ্ছে ট্রেন। যাত্রী পরিবহনের পাশাপাশি ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও।












