যাত্রাবিরতি

খোকসায় ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে ৩ ঘণ্টা রেললাইন অবরোধ
কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি স্থগিতের প্রতিবাদে রেললাইন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সাড়ে তিন ঘণ্টা পর জেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

১ জুন থেকে নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি করবে ৩ আন্তনগর ট্রেন
নরসিংদী রেলওয়ে স্টেশনে আগামী ১ জুন থেকে তিনটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে নরসিংদীবাসী সহজেই এই তিনটি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

শ্রীপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আজ সোমবার আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকা রয়েছে ট্রেনটি।

যাত্রাবিরতির দাবিতে পীরগাছায় ৪০ মিনিট আটকে রাখা হলো বুড়িমারী এক্সপ্রেসকে
রংপুরের পীরগাছায় যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে আটকে রাখে হাজার হাজার স্থানীয় জনতা। ৪০ মিনিট পরে ট্রেনটিকে ছেড়ে দেয় তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পীরগাছা রেলস্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।






