
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদীর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর কয়েক কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে পলাশ উপজেলা ডাঙ্গা এলাকায় দুদকের গাজীপুর-নরসিংদী সমন্বিত জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে দেলোয়ারের মালিকাধীন দুটি বহুতল ভবন জব্দ করে সরকারি তত্ত্বাবধানে নেওয়া হয়।
অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে এবং ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক দুদক বিধিমালা, ২০০৭ (সংশোধনী ২০১৯)-এর ১৮ বিধি অনুযায়ী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেলুর বিরুদ্ধে আদালতে আবেদন করেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দেলুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ জব্দ ও রিসিভার নিয়োগের আদেশ দেন। এরপরই দুদক আজ মাঠে নেমে ভবন দুটি জব্দ করে।
অভিযানে দুদক কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা শিউলি রানী ধর এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস।
ইউএনও মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘দুদকের গাজীপুর-নরসিংদী সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশনায় আদালতের আদেশ বাস্তবায়নে পলাশ উপজেলা প্রশাসন সহযোগিতা করেছি। পাঁচ ও তিনতলাবিশিষ্ট ভবন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮১ লাখ টাকা। যা অন্য কেউ বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। জব্দ করা সম্পত্তি সরকারি তত্ত্বাবধানে হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে।’

বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
৩ ঘণ্টা আগে
ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজন থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার...
৪ ঘণ্টা আগে
বরগুনা-১ আসনের সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
৪ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মধ্যে বিতরণের সময় অর্ধকোটি টাকাসহ বিএনপির প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৪ ঘণ্টা আগে