
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রবিনটেক্স গার্মেন্টসের ভবনে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দেখে এবং টাইলস ভাঙার শব্দ শুনে আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। শনিবার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগদানের পর দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকেরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে গার্মেন্টস কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে।

শ্রমিকেরা জানান, রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় রয়েছে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন রবিনটেক্স নামক গার্মেন্টস। সেখানে ৮ হাজার শ্রমিক কর্মরত। এর মধ্যে ৪ হাজার শ্রমিক সুইং সেকশনে কর্মরত। শুক্রবারের ভূমিকম্পে রবিনটেক্স কারখানার ভবনে ফাটল দেখা দেয়। শনিবার সকালে শ্রমিকেরা কারখানার ভবনে ফাটল দেখে আতঙ্কে কাজে যোগদান না করে বাইরে অবস্থান নেন।
দুপুর সাড়ে ১২টায় কারখানা কর্তৃপক্ষের চাপে শ্রমিকেরা বাধ্য হয়ে কাজে যোগদান করেন। এর কিছুক্ষণ পর সুইং সেকশনে কর্মরত শ্রমিকেরা ৭ তলা ভবনে প্রবেশ করে মেশিন চালু করলে ভবনের ৬ তলার দেয়ালের পলেস্তরা নিচে পড়তে শুরু করে। মেঝের (ফ্লোর) কয়েক স্থানে টাইলস ভেঙে বিকট শব্দ হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কমপক্ষে অর্ধশতাধিক নারী শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের অ্যাডভাইজর ব্রিগেডিয়ার (অব.) আশরাফ বলেন, ভূমিকম্পে দেয়ালে কিছু ফাটল ছিল, তবে সেসব বড় কিছু নয়। আমাদের টাইলসের কাজ চলছিল। টাইলস ভাঙার শব্দে ভয় পেয়ে কেউ একজন ফায়ার অ্যালার্মে চাপ দেয়। এরপরই হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েক শ্রমিক আহত হয়েছে।
রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জুয়েল বলেন, ‘২৫-৩০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। আবার কেউ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।’

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
৩ মিনিট আগে
রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পসংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে