
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রে ফ্যান খুলে মাথায় পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
আহত ফাল্গুনী আক্তার ঈশা (১৮) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ী এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ।
এ বিষয়ে জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরল ইসলামকে কয়েকবার কল দিলেও সাড়া দেননি।
রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক প্রতিনিধি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন আমরা একজন পরীক্ষার্থীর মাথায় ফ্যান পড়ে আহত হওয়ার খবর পাই। তৎক্ষণাৎ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালের একাংশ কেটে যায়। এ সময় কলেজে নিয়োজিত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। পের তাকে হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত।’

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে