Ajker Patrika

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৬: ১০
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু
সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরের এই বাড়িতে গত শনিবার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। একে একে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় দগ্ধ দুই পরিবারের চার সদস্য। সর্বশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুর্ঘটনাকবলিত বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রনি। এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান শরীফ ও তাঁর স্ত্রী রোজিনা। একই দিন সকালে মারা যান রোজিনার ভাই রিয়াজ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদারের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০, রিয়াজের ৪০ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত