Ajker Patrika

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১১: ৩৩
কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের একটি রিসোর্টে আগুন লাগে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচে যাওয়ার পথে টুপটুপ রিসোর্টে আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা হয়। সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসান পাঁচজনের প্রাণহানির তথ্য জানিয়ে বলেন, উদ্ধার অভিযান চলছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার আসিফ আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি পূর্ণাঙ্গ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহত ব্যক্তিদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

পরে বেলা সোয়া ১১টার দিকে এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, ১১টা বাজে আগুন সম্পূর্ণ নির্বাপণে আনা সম্ভব হয়।

এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত