নড়াইলে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে এই উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘মানুষের জীবনে খেলাধুলা গুরুত্বপূর্ণ একটা অংশ। সুস্বাস্থ্য ও সুন্দর মনের অধিকারী হতে হলে প্রত্যেক ছেলে-মেয়েকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যা কিছু করবেন দেশের জন্য করবেন।’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব ও সাইক্লিং ফেডারেশনের সভাপতি কবির বিন আনোয়ার। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি কাজী ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের-উল-আলম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, স্বাগতিক নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার মোট ২৮টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
২৭ মিনিট আগে
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করেছেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। তখন বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন.....
২৭ মিনিট আগে
বিএনপি জুলাই সনদের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে