
দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯১ বস্তা সার কৃষকদের মধ্যে বিতরণ না করে অন্য উপজেলায় পাচারের চেষ্টা করায় জীবন মন্ডল নামের এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এই জরিমানা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস এই তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত জীবন মন্ডল উপজেলার বিএডিসি সার ডিলার মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী।
জানা গেছে, নবাবগঞ্জ কৃষকের জন্য বরাদ্দ করা সারের বস্তাগুলো ট্রাকে করে জীবন মন্ডলের শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার আমবাড়িতে পাচার করা হচ্ছিল। উপজেলার কালিরহাট এলাকা থেকে স্থানীয় লোকজন সারবোঝাই ট্রাকটি আটক করে ইউএনওকে খবর দেয়। পরে ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে আনা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জীবন মন্ডলের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ট্রাকচালক মো. লাভলু জানান, চুক্তি অনুযায়ী যশোরের নওয়াপাড়া থেকে নবাবগঞ্জের বিনোদনগর ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৭৯১ বস্তা ডিএপি সার নিয়ে তাঁর নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার আমবাড়িতে যাওয়ার কথা ছিল। ৩০০ বস্তা সার নবাবগঞ্জের মেসার্স মন্ডল ট্রেডার্সে নামিয়ে বাকি ৪৯১ বস্তা সার আমবাড়িতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন ট্রাকটি আটকায়।
উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, আমবাড়িতে জীবন মন্ডলের শ্বশুরের বিএডিসি ডিলার পয়েন্ট আছে। সম্ভবত সেখানেই সারের বস্তাগুলো নেওয়া হচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘ডিলার জীবন মন্ডলের শ্বশুরবাড়িতে আরেকটি বিএডিসির ডিলার থাকার কথা জেনেছি। একই পরিবারের একাধিক ডিলার থাকা যাবে না, এমন নির্দেশনা হাইকোর্ট চার মাস স্থগিত করায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে