
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুকুরে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মৃত ভাই-বোন উপজেলার নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান। তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এবং কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহত ভাই-বোনের স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে তাসলিমা ও তার ভাই কাওসার গোসলের উদ্দেশ্যে দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন।
মৃত ভাই-বোনের মা বেবী বেগমের দাবি, তাঁর দুই সন্তান পানিতে ডুবে মারা যায়নি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার মেয়ে সাঁতার কাটতে জানে, তারা পুকুরে ডুবে মরে নাই। আমার স্বামী ও তার ভাইয়েরা আমাকে মারধর করে ৮-৯ মাস আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে।’
নিহতদের বাবা আজিবার শেখ দাবি করেন, তাঁর ছেলে-মেয়ে সাঁতার জানত না। পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহী নামের এক পর্যটক মারা গেছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল ও পুলিশ। নিহত ওই পর্যটক চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছে
১২ মিনিট আগে
জ্যৈষ্ঠের তীব্র খরতাপ ও ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে নাটোরের লালপুরে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এতে শ্রমজীবী মানুষসহ সাধারণ জনতা চরম ভোগান্তিতে পড়েছেন।
১৪ মিনিট আগে
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৮ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
২২ মিনিট আগে