বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের নামে মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদর থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে মামলাটি করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রামদা, লাঠি, শটগান, বন্দুক, পিস্তল, হাতবোমাসহ অস্ত্রশস্ত্র নিয়ে জোটবদ্ধ হয়ে নড়াইল শহরের চৌরাস্তা থেকে চিত্রা নদীর পূর্ব পাড় পর্যন্ত বেআইনি সমাবেশ করে। ওই সময় নাকশী বাজার থেকে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রজনতা, অভিভাবকসহ সাধারণ মানুষ শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শেখ রাসেল সেতুর কাছে পৌঁছালে আসামিরা জোটবদ্ধ হয়ে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। এ ছাড়া ধারালো অস্ত্র ও বোমার আঘাতে অনেকে আহত হন।
হামলাকারীদের ইট-পাটকেলের আঘাতেও অনেকে আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। জানানো হয়, তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মামলাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গ্যাস সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদ এ পরিস্থিতির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করে মন্তব্য করেছেন।
২৪ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়...
২৯ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অভুক্ত ও শিকলবন্দী অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করেন...
৪১ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
৪২ মিনিট আগে