
নওগাঁয় এক বাসচালকের ওপর হামলা, মারধর এবং বাস কাউন্টারে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে মারধরের শিকার বাসচালক আনোয়ার হোসেন বাদল বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় এই মামলা করেন।
আসামিরা হলেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ, জেলা প্রচার দলের সহসভাপতি আব্দুর রউফ (৩৬), আলী হাসান অন্তর এবং মো. রিংকু (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে গাড়ি ঘোরানোর সময় একটি অজ্ঞাত অটোরিকশার সঙ্গে সামান্য ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবক ও বহিরাগত দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে বাসচালক আনোয়ার হোসেন বাদলকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে আসামিরা লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি দ্রুত সরে গিয়ে নিজেকে রক্ষা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরবর্তীকালে আসামিরা ‘একতা বাস’ কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং চালক আনোয়ার হোসেনের পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মারধরের শিকার বাসচালক থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
জানা গেছে, মারধরের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। এরপর দফায় দফায় আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়।

খুলনার বটিয়াঘাটায় ব্যবসাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিরোধের জেরে রেজাউল শেখ হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেকেই ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে এ মামলার অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
১৪ মিনিট আগে
মেটা: অনলাইন প্ল্যাটফর্ম বাঁশেরকেল্লার বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। আজ সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী
২৬ মিনিট আগে
পাবনা সদর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের ডিবি। তাঁদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৬ মিনিট আগে
কক্সবাজারের রামুতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনায় আরও দুজন আহত হন। আহত ব্যক্তিদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩১ মিনিট আগে