নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশ থেকে মন্টু হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মাতাজি-নজিপুর সড়কে বিষ্ণুপুর মোড় এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মন্টু মহাদেবপুর উপজেলার বিষ্ণুপুর লদিপাড়া গ্রামের রকিব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে একটি কলাবাগানের কাছে কাদামাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি মন্টু হোসেনের বলে নিশ্চিত হলে তাঁর পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মন্টুর স্ত্রী নাছিমা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি বাড়িতে ঠিকমতো থাকতেন না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। গত রাতেও বাড়িতে যাননি। আজ সকালে খবর পেয়ে এসে দেখি লাশ হয়ে পড়ে আছে।’
মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহালের সময় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ‘মন্টু নামের ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিক অবস্থায় আমাদের ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে