Ajker Patrika

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

বাসস, ঢাকা  
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার এবং ৪০টি মামলা করা হয়েছে।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫২, ওয়ারী বিভাগ ৫২, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৯, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৩৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইলফোন, ৫ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত