
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলেও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ উঠেছে। লিখিত ও ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তালিকায় নাম না থাকা অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।
তবে এ ধরনের খবরকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক অ্যাডমিন পোস্টে এ মন্তব্য করা হয়।
পোস্টে বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’
নিয়োগপত্র না পাওয়া চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।’
সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন মন্ত্রী।
পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দীর্ঘদিনের পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে এই পরীক্ষার ফল অনেকটাই জড়িত। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিছুটা ভিন্ন। শুধু পাঠ্যবই মুখস্থ করলেই ভালো ফল করা সম্ভব নয়।
৮ ঘণ্টা আগে