
বিদ্যালয়ের পুকুরপাড়ে বড়শি হাতে জড়ো হয়েছিলেন মাছ শিকারিরা। জনপ্রতি ১২ হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুরু হয়েছিল মাছ ধরার উৎসব। কিন্তু বড়শিতে উঠল নিষিদ্ধ পিরানহা! খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে উপজেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মাছ ধরার উৎসবও।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের পুকুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
জানা গেছে, স্থানীয় আল-আমিন ও আলম তিন বছরের জন্য বিদ্যালয়ের পুকুরটি লিজ নিয়েছিলেন। পরে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হলে গত বছর আল-আমিন দায়িত্ব থেকে সরে যান। এরপর আলম একাই পুকুরটি দেখভাল ও মাছ চাষ করছিলেন। সম্প্রতি সেখানে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করা হয়।
আজ দুপুরে কয়েকজন শিকারির বড়শিতে পিরানহা মাছ ধরা পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে ইউএনওর নেতৃত্বে অভিযান চালিয়ে পুকুর থেকে প্রায় ১০ মণ পিরানহা জব্দ করা হয়। পরে মাছগুলো মাটিচাপা দেওয়া হয়। একই সঙ্গে মাছ ধরার আয়োজন বন্ধ করে পুকুরটির লিজ বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
মাছ শিকারি শরিফুল হাসান বলেন, মাছ ধরার জন্য তাঁরা টিকিট কিনেছিলেন। কিন্তু পিরানহা পাওয়ার পর অভিযান চালিয়ে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়। এতে তাঁদের মাছ ধরার সরঞ্জাম ও খাবার নষ্ট হয়েছে।
আরেক শিকারি রাজিব জানান, লিজগ্রহীতা মাছ ধরার টিকিটের বিপরীতে তাঁদের ১০ হাজার টাকা করে ফেরত দেওয়ার কথা জানিয়েছেন।
পুকুরটির লিজগ্রহীতা আল-আমিন বলেন, আলমের সঙ্গে বিরোধের পর তিনি গত বছর পুকুরটির দায়িত্ব থেকে সরে যান। বর্তমানে পুকুরটি আলমের নিয়ন্ত্রণে। তাঁর দাবি, আলমই মাছ ধরার অনুমতিপত্র বা টিকিট বিক্রি করেছেন। তবে আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
হালুয়াঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত আরা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগেই পুকুরটি লিজ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে আমার কথা হয়েছে। লিজ বহাল থাকবে কি না, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মাটিচাপা দেওয়া হয়েছে। একই সঙ্গে লিজ বাতিলের প্রক্রিয়া চলছে। পুকুরে থাকা বাকি মাছও দুই-চার দিনের মধ্যে পুকুর সেচে ধ্বংস করা হবে।

পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তাসফিয়া খানম ইভা (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
গাজীপুরের পুবাইল থানার পুবাইল রিসোর্ট ক্লাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রিসোর্টের দক্ষিণ পাশের লেকের ভেতরে পূর্বমুখী ‘টিউবরোজ’ নামের দুই কক্ষবিশিষ্ট কটেজ তল্লাশি করে টিউবরোজ-১ কক্ষ থেকে কোকেন, এমডিএমএসহ মো. মনিরুজ্জামান তানজিমকে আটক...
২৭ মিনিট আগে