
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে আরও ৪২ জন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১১৫ জন। সবশেষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় প্রতিদিনই গড়ে হাম উপসর্গ নিয়ে অর্ধশতাধিক রোগি ভর্তি হয়। যাদের মধ্যে বেশির ভাগই শিশু। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ জিহাদ (৮)। ভর্তি পরবর্তী তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে মাইয়ার (৬)। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাকেও প্রাথমিক চিকিৎসা প্রদান করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে সেও মারা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার এবং ৪০টি মামলা করা হয়েছে। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়...
৯ মিনিট আগে
রাজধানী মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
১১ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটি বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এড়িয়ে সরকার একতরফাভাবে তিনটি কমিটি গঠন করেছে।
২৪ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কবিতা খানম (২০) নামের এক নারী ও আনান হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩৭ মিনিট আগে