
ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা ইসলামের কাছে এক ছেলে হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিন ছেলেকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার চার ভাইকে আদালতে তোলা হলে একজন হত্যার দায় স্বীকার করেছেন। অপর তিনজনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, রোববার দুপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
হাসপাতালে ভর্তির খবর পেয়ে পিবিআই পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই নারী ও তাঁর দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে যান। পরে ওই নারীকে আবারও পুলিশি হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। ৩৬ বাড়ি কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।
২৭ মিনিট আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা চেক প্রত্যাখ্যানের (ডিজঅনার) মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর সহোদর মো. আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাগুলোর বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
১ ঘণ্টা আগে
‘উন্নয়নের অভিযাত্রায় পল্লী হবে সমৃদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে