
সাংস্কৃতিক অনুষ্ঠান না করার ঘোষণায় নওগাঁর বদলগাছী সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ও কলেজের মূল ফটকে তালা দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বুধবার কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর থানা-পুলিশের সহায়তায় তালা খোলা হয়।
শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রস্তুতি ছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এর সঠিক ব্যাখ্যা চাই।’
জানা যায়, কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা হয়। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য এখন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্ভব নয় বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তালা দেয় এবং একই সঙ্গে কলেজের প্রধান ফটকেও তালা লাগিয়ে দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা কলেজের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে আটকা পড়েন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করে। তার আগে কেউ কলেজে ঢুকতে ও বের হতে পারেননি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এখন অনুষ্ঠান সম্ভব নয়। তা ছাড়া একাদশ শ্রেণির পাঠদানের ২০ দিন বাকি। পরীক্ষার পর অনুষ্ঠান হবে।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘মন্ত্রণালয়ের পরিপত্র বা প্রশাসনিক কোনো কিছু না ভেবে অফিসে আমিসহ কয়েকজন শিক্ষককে রেখে তারা তালা মারে। এরপর মূল গেটেও তালা ঝুলিয়ে দেয়। এতে প্রায় আড়াই ঘণ্টা কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। বদলগাছী থানার ওসি লুৎফর রহমান এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে