
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার। রোববার সন্ধ্যার পর থেকেই আত্রাই যেন এক শোকের নগর। সন্তান হারানোর বেদনায় নির্ঘুম রাত কাটছে স্বজনদের। প্রশাসন বলছে, মরদেহ দ্রুত দেশে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে। সেই সঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নিহতদের প্রতি পরিবারে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে প্রতি পরিবারকে আরও ৩ লাখ টাকা করে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান।
মনিরুজ্জামান আরও বলেন, ‘নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এর জন্য বিভিন্ন প্রক্রিয়া শেষ করতে হয়তো কিছুদিন সময় লাগবে। তবে চেষ্টা করা হচ্ছে যেন দ্রুত মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়।’
নিহতদের স্বজনদের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে খোরদাম শহরের ওই সোফা কারখানায় আগুন লাগে। সারা রাত কাজ করে ওই সময় শ্রমিকেরা ঘুমাচ্ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গেট বন্ধ থাকায় কেউ বের হতে পারেননি। এতে ১৬ জন মারা যান।
মধ্যবোয়ালী গ্রামের মিনহাজের মা পারুল বিবি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। সন্তান মারা যাওয়ার খবর পাওয়ার পর থেকে চোখে আর ঘুম নেই বাবা। কখন সন্তানের মরদেহ আসবে। তাকে শেষ বারের মতো এক নজর দেখতে মনটাকে আর স্থির রাখতে পারছি না।’
গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমনের বাবা গোফ্ফার প্রামানিক বলেন, ‘আপনারা যত দ্রুত পারেন আমাদের সন্তানদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করেন। সন্তানদের মুখ দেখার অপেক্ষার আমাদের সময় যেন আর কাটে না।’
একই গ্রামের কলি আহম্মেদের মামা নুরউদ্দীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনের সঙ্গে সঙ্গে আমাদের স্বপ্নগুলোও পুড়ে ছাই হয়ে গেল গো বাবা’
ডুবাই গ্রামের সুমনের ভাই সজীব বলেন, ‘বাড়িতে এসে ভাইয়ের বিয়ে করার কথা ছিল। অথচ এখন ফিরে আসবে কফিনে। এই কষ্ট স্রষ্টা যেন কাউকে না দেন।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে