
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন লক্ষ্মীরামপুর গ্রামের আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মজিদুল ইসলাম ও শাহজাহান আলী।
ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। কিন্তু আজ সকালে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার দেড় বিঘা জমির ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছেন। এতে আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
জলিল অভিযোগ করে বলেন, ‘বাধা দিতে গেলে সংঘবদ্ধ দলটি অস্ত্রের মুখে আমাদের ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে বাড়ির ভেতরে আশ্রয় নেই। তখন প্রতিপক্ষের লোকজন বাড়ির মূল দরজা আটকে দিয়ে আমাদের অবরুদ্ধ করেন। এ সময় আমার ভাই ইসমাইল হোসেনের বসতবাড়ি চারদিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়।’ এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আব্দুল জলিল।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
৭ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১২ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২১ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৩১ মিনিট আগে