দেশপ্রেমিক ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে বর্তমান সরকার শিক্ষাক্রমে গুণগত পরিবর্তন এনেছে। শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার সাপাহার পাইলট উচ্চবিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে চিনতে হবে। সেই সঙ্গে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বিশ্বের দরবারে দেশকে উঁচুতে তুলে ধরার মানসিকতা নিয়ে বড় হতে হবে।’
এখন বিশ্ববিদ্যালয়ে সেশন জট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগে শিক্ষার্থীদের শিক্ষাজটে পড়তে হতো। শিক্ষা জীবনের মূল্যবান সময় নষ্ট হতো। এখন সময় মতো শিক্ষা জীবন শেষ করে কর্মে প্রবেশ করতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা। দেশে বর্তমানে কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষারও বিস্তার ঘটছে।’
শিক্ষকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়ন অংশীদার হিসেবে গড়তে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই শিক্ষার্থীদের আগামীর জন্য আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। তাদের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ গঠন হবে।’
সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বারী শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্যাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ অন্যান্যরা বক্তব্য দেন।
পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এমনিতেই দেশে গ্যাসের ঘাটতি দিনে মোটামুটি এক হাজার মিলিয়ন ঘনফুট। ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাসাবাড়িতে রান্নার চুলা যেমন অচল হয়েছে, তেমনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে যানবাহনের দীর্ঘ অপেক্ষা।
১৫ মিনিট আগে
বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বনবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
২ ঘণ্টা আগে