
নওগাঁর আত্রাই নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আত্রাই ও রাণীনগর উপজেলার প্রায় ১৭ হাজার বিঘা জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। পাশাপাশি কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮ থেকে ১০টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। তবে আর বৃষ্টিপাত না হলে খুব অল্প সময়ের মধ্যে পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বাড়তে থাকে। এতে আত্রাই ও রাণীনগরের হাজার হাজার বিঘা জমির আমন ধানসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও বিকেল থেকে তা বিপৎসীমা অতিক্রম করে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
পানির চাপ বাড়ায় নদীতীরবর্তী এলাকার অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের তিন কিলোমিটার অংশ পানিতে ডুবে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝগ্রাম, হেঙ্গলকান্দি, পৈসাওতা, জগন্নাথপুর, ফটকিয়া, বাঁশবাড়িয়া, বিশা, দমদত্তবাড়িয়াসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
নদীর স্লুইসগেট, সেতু ও কালভার্ট দিয়ে দ্রুতগতিতে পানি ঢুকে পড়ছে মাঠে। ফলে কাশিয়াবাড়ী, ভোঁপাড়া, পালশা, কচুয়া, মারিয়া, নওদুলি, নৈদীঘি, মনিয়ারী, মাঝগ্রামসহ বিভিন্ন এলাকার প্রায় সাড়ে ১০ হাজার বিঘা জমির আমন ধান ও ফসল পানিতে তলিয়ে গেছে।
কৃষক আব্দুল হালিম জানান, তিনি প্রায় ৯৫ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। সব পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। কৃষক রুবেল চৌধুরী জানান, তাঁর ২২ বিঘা জমির ধান ডুবে গেছে।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার বলেন, এক সপ্তাহে উপজেলার সাড়ে ১০ হাজার বিঘা জমির আমন ধান ও ফসল পানিতে ডুবে গেছে। পানি দ্রুত বাড়তে থাকায় প্রতি ঘণ্টায় নতুন নতুন ফসলের জমি তলিয়ে যাচ্ছে।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে এখনো কোনো বাড়িঘর ভেঙে পড়েনি।
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় প্রায় আড়াই হাজার বিঘা জমির আমন ধান ও ফসল পানিতে তলিয়েছে। আরও প্রায় ৩ হাজার ৭৫ বিঘা জমি আংশিক নিমজ্জিত হয়েছে। পানি দ্রুত কমলে ক্ষতির পরিমাণ কিছুটা কমতে পারে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, শুক্রবার বিকেল থেকে আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। শনিবার দুপুরে নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আত্রাই ও রাণীনগরের নান্দাইবাড়ী, রসুলপুর, লালুয়া, জগদাস, ভাঙ্গা জাঙ্গাল, বৈঠাখালী, নন্দনালিসহ অন্তত ৮ থেকে ১০টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বৃষ্টিপাত অনেকটা কমেছে। উজানেও পানি নামা শুরু করেছে। ফলে আগামী এক–দুই দিনের মধ্যে আত্রাই নদীর পানি কমতে শুরু করবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, বন্যার দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আত্রাই ও রাণীনগরের কোথাও বাঁধ ভাঙেনি। ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে সার্বিক তদারকি চলছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে